বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগ কর্মী সবুজের জানাজা অনুষ্ঠিত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৭-১৭ ১৫:৫৫:১১
চলমান কোটা আন্দোলনকে ঘিরে সংঘর্ষে নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলীর জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার পর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জানাজা হয়।
জানাজায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ দলের অঙ্গ সংগঠনের সিনিয়র নেতারা অংশগ্রহণ করেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














