সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সানবিডি২৪ আপডেট: ২০২৪-০৭-১৭ ১৭:১৮:০৯


সবকিছু ঠিক থাকলে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৭ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান,  আজ সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করা হবে।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সার্বিক অবস্থা প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসতে পারে বলেও জানান তিনি৷

বিএইচ