সংলাপে রাজি নয় কোটা আন্দোলনকারীরা
সানবিডি২৪ ডেস্ক আপডেট: ২০২৪-০৭-১৮ ১৬:০৪:১৯
কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রক্ত মারিয়ে সংলাপ নয়।
বৃহস্পতিবার (১৮ জুলাই) আইনমন্ত্রী আনিসুল হকের আলোচনার প্রস্তাবের প্রতিক্রিয়ায় ফেসবুকে ব্যক্তিগত আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
এদিকে অন্য এক পোস্টে সমন্বয়ক আসিফ মাহমুদ বলেছেন, গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না। এর চেয়ে আমার মৃত্যুই ভালো।
এর আগে অন্য আরেকটি ফেসবুক পোস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের সহযোগিতায় দেশবাসীকে ওয়াইফাই উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান আসিফ মাহমুদ।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














