গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না : সমন্বয়ক আসিফ মাহমুদ
সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৪-০৭-১৮ ১৫:৫৬:৪৬
কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেছেন, গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না। এর চেয়ে আমার মৃত্যুই ভালো।
বৃহস্পতিবার (১৮ জুলাই) আইনমন্ত্রী আনিসুল হকের আলোচনার প্রস্তাবের প্রতিক্রিয়ায় ফেসবুকে ব্যক্তিগত আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
পোস্টে তিনি লেখেন, ‘গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না। এই রক্তের সঙ্গে বেইমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয়।’
এর আগে অন্য আরেকটি ফেসবুক পোস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের সহযোগিতায় দেশবাসীকে ওয়াইফাই উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান তিনি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














