কোটা সংস্কার আন্দোলন: বিটিভির গেটে আগুন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৭-১৮ ১৬:১১:১৬


রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) গেটে আগুন দিয়েছে আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এদিন সকাল থেকে রামপুরা-বাড্ডা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও ছররা গুলিতে আহত হয় অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী।

এছাড়াও একজন গাড়িচালক নিহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে সকালের দিকে রামপুরা ট্রাফিক পুলিশের সহকারী কমিশনারের কার্যালয়ে আগুন দেওয়া হয়।

বিএইচ