সরকারের সঙ্গে আলোচনার বিষয়ে সিদ্ধান্ত পরে: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
আপডেট: ২০২৪-০৭-১৮ ১৭:০০:৩০
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন নিয়ে সরকারের আলোচনার প্রস্তাবের বিষয়ে মতামত জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, সরকারের আলোচনার প্রস্তাবের বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা চলছে, পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন নিয়ে সরকারের পক্ষ থেকে আইনমন্ত্রীর আলোচনার প্রস্তাবের পর গণমাধ্যমকে তিনি এ মতামত জানান।
তিনি বলেন, ‘কোটা সংস্কারের বিষয়ে সরকারের আলোচনার প্রস্তাবের বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা চলছে, পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।’
এর আগে মন্ত্রী বলেন, ‘আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানায় সরকার। আমাকে ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ওরা চাইলে আমরা আজকেই আলোচনায় বসতে রাজি।’
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














