সহিংসতায় নিহতদের ক্ষতি পূরণ করার মতো না: প্রাণিসম্পদ মন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৭-২৮ ১৫:৪৮:৫২
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, আমরা প্রতিটি হত্যাকাণ্ডের ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে বিচার চাই। প্রধানমন্ত্রীও আন্তরিকভাবে এটি চায়। এ ক্ষতি পূরণ করবার মতো না।
রোববার (২৮ জুলাই) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, কোটা আন্দোলনের সময় সাভারে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ৩ কোটি ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রংপুরে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। সারাদেশে সবমিলিয়ে সাড়ে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বলেন, সাভারের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ এরইমধ্যে ১৪ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে ৪ জনের কাছে লুট করা মালামাল পাওয়া গেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজনৈতিক পরিচয় আর যাই থাক, তারা (হামলাকারী) ছাত্র না। এ ব্যাপারে পুলিশ নিশ্চিত।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














