জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা স্থগিত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৭-২৮ ১৬:২৪:৩৮
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশে চলমান পরিস্থিতি ও কারফিউ বহাল থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ৫ আগস্টের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
রোববার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ৫ আগস্ট অনুষ্ঠিতব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। ভর্তি পরীক্ষার পরিবর্তিত তারিখ এবং ভর্তি কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি পরে জানানো হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













