অবসরে পিবিআই প্রধান বনজ কুমার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৭-৩১ ১১:৩৩:২৭
সরকারি চাকরি থেকে অবসরে গেলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার।
মঙ্গলবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। সরকারি চাকরির বয়স শেষ হওয়ায় তাকে এ অবসর দেওয়া হয়।
রাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৯ জুলাই বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদারকে সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী এ অবসর প্রদান করা হলো। এ ছাড়াও তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্রান্টসহ চলতি বছরের ২০ জুলাই থেকে আগামী ২০২৫ সালের ১৯ জুলাই পর্যন্ত এক বছরের অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














