পদত্যাগ করলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-০৬ ১৪:১২:২৮
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট শেখ মোহাম্মদ এস কে মোরশেদ।
মঙ্গলবার (৬ আগস্ট) ব্যক্তিগত কারণ ও স্বাস্থ্যগত দিক উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন বলে জানান তিনি।
শেখ মোহাম্মদ মোরশেদ ২০২১ সালের ২৪ জানুয়ারি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














