বঙ্গভবনে গেলেন তিন বাহিনীর প্রধান
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-০৬ ২০:১৫:১৫
বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বঙ্গভবনে প্রবেশ করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা।
মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বিশাল এক গাড়ি বহর নিয়ে তারা বঙ্গভবনে প্রবেশ করেন।
এর আগে, সন্ধ্যা ৬টা ৭ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়কসহ ২ শিক্ষক।
সে সময় আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি টিম বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীমউদ্দীন রয়েছেন। আলোচনা শেষে আমরা বিস্তারিত জানাব।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














