ড. ইউনূসকে মালদ্বীপের রাষ্ট্রপতির অভিনন্দন
সানবিডি২৪ আপডেট: ২০২৪-০৮-১১ ১৫:৪২:৪০
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জ। একইসঙ্গে নতুন এ সরকারের সব উপদেষ্টাকেও তিনি অভিনন্দন জানান।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ শেয়ার করা একটি পোস্টের মাধ্যমে দেশটির রাষ্ট্রপতি ড. মুইজ্জ এ অভিনন্দন জানান।
তিনি বলেন, মালদ্বীপ-বাংলাদেশ দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু এবং অংশীদার হিসেবে বাংলাদেশের জনগণের জন্য ঐক্য, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে।
৮৪ বছর বয়সী ড. মোহাম্মদ ইউনূস একজন নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সারা বিশ্বের সামাজিক ব্যবসার প্রবক্তা। যিনি দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের লাখ লাখ মানুষকে দারিদ্র্য মুক্ত করার লক্ষ্যে ক্ষুদ্রঋণ অগ্রগামী ছিলেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














