মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ফারুক-ই-আজম
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-১৩ ১৫:০৩:৫৯
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া ফারুক-ই-আজম মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বেলা ১১টায় বঙ্গভবনে উপদেষ্টা হিসেবে শপথ নেন ফারুক-ই-আজম। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।
তারও আগে গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টাসহ ১৪ জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন। তারপর রোববার (১১ আগস্ট) আরও দুই উপদেষ্টা শপথ নেন।
ছাত্র-জনতার গণআন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নৈরাজ্য পরিস্থিতির মধ্যে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়।
অপারেশন জ্যাকপটে অংশ নেওয়া ফারুক-ই-আজম বীরপ্রতীক এতদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। সেখান থেকে রোববার রাতে তিনি দেশে ফেরেন। তার দায়িত্ব বণ্টনের মধ্য দিয়ে ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের সবার দায়িত্ব বণ্টন সম্পন্ন হলো।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














