আবু সাঈদের কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৮-১৪ ১৫:০১:২২
কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৪ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে যান মির্জা ফখরুল। সেখানে কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
এ সময় তার সঙ্গে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।
এদিন বিকেলে স্থানীয় জাফরপাড়া মাদরাসা মাঠে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন মির্জা ফখরুল।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














