চাঁদাবাজরা যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ
সানবিডি২৪ আপডেট: ২০২৪-০৮-২১ ১৭:৪৯:৩১
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, চাঁদাবাজ ও দখলদাররা যে দলেরই হোক না কেন, কোন ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে এবং বিষয়টি গণমাধ্যমে প্রচার করতে হবে বলেও জানান তিনি।
বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে এক সংক্ষিপ্ত সভায় তিনি এ কথা বলেন।
একই সাথে চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধেও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়াও নাহিদ ইসলাম বলেন, চারিদিকে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। বন্যার্তদের পাশে দাঁড়াতে মানুষ যাতে এগিয়ে আসে সেজন্য গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














