দুপুরের মধ্যে আট অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-২৪ ১০:৪৫:১৩
দুপুর ১টার মধ্যে দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকেও সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
শনিবার (২৪ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে অফিস জানায়, দুপুর ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














