বিভিন্ন ইউনিটের ৫৭ অতিরিক্ত এসপি-এএসপিকে ডিএমপিতে বদলি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-২৭ ১৫:৪১:৪৯


পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ৪৭ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১০ জন সহকারী পুলিশ সুপারকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের ডিএমপিতে বদলি করা হয়।

জনস্বার্থে জারি আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বদলি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিএইচ