ডিএমপির ৫১ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-২৭ ১৭:০১:১৭


ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ৫১ পুলিশ কর্মকর্তা ও নারায়ণগঞ্জের এক সি-সার্কেলের এএসপিসহ মোট ৫২ জনকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। ৫২ জনের মধ্যে ৩৮ জন অতিরিক্ত পুলিশ সুপার ও বাকি ১৪ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার।

মঙ্গলবার (২৭ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের ডিএমপিতে বদলি করা হয়।

জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বিএইচ