জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বিচারপতি জুবায়ের রহমান
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-২৭ ১৯:১৫:৫১
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ৩(২) (ক) মোতাবেক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে বিচারপতি এম ইনায়েতুর রহিম জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্রদের বিক্ষোভের মুখে আপিল বিভাগ থেকে পদত্যাগ করেন তিনি। ফলে জুডিশিয়াল সার্ভিসের চেয়ারম্যান পদও শূন্য হয়ে যায়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














