একাদশ-দ্বাদশের পাঠ্যসূচি প্রকাশ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১১-২৪ ১৯:৫৮:১৮
একাদশ ও দ্বাদশ শ্রেণির কয়েকটি বিষয়ের পাঠ্যসূচি ও মানবণ্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বিষয়টি জানিয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট তিন অধিদপ্তরে চিঠি পাঠিয়েছে বোর্ড।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় গঠিত পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির সুপারিশ এবং জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন এ সিলেবাস চূড়ান্ত করে।
এ নিয়ে গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) পরিমার্জিত সিলেবাস সংক্রান্ত চিঠি প্রকাশ করেছে।
এতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের ১২টি করে গদ্য ও পদ্য থাকবে। এ ছাড়া ইংরেজি প্রথম পত্রের মূল্যায়নের অংশ হিসেবে English For Today পাঠ্যপুস্তকে নতুন করে সংযোজিত হবে ‘Reading And Pleasure’ অংশটি।
বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













