৪৭তম বিসিএসের আবেদন শুরু ২৯ ডিসেম্বর
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১২-১২ ১৭:৩২:১৮
স্থগিত ঘোষণার দুইদিন পর ৪৭তম বিসিএসের আবেদনের নতুন তারিখ জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী- আগামী ২৯ ডিসেম্বর থেকে এ বিসিএসের অনলাইন আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এবার বিসিএসের আবেদন ফি ৭০০ টাকা থেকে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তাই প্রার্থীদের আবেদন করতে মাত্র ২০০ টাকা লাগবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











