নারায়ণগঞ্জে ৪৬০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিলো জিনিয়াস ফাউন্ডেশন
সানবিডি২৪ আপডেট: ২০২৫-০২-১১ ১৭:২২:২৩
নারায়ণগঞ্জে জিনিয়াস ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের শিল্পকলা একাডেমীতে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে এই বৃত্তি প্রধান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পেয়ার আহমেদ।
জিনিয়াস ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইবনে সিনা ট্রাস্টের ডিজিএম জাহিদুর রহমান, জিনিয়াস ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. আব্দুল মালেক, উপদেষ্টা অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও সাবেক পরিচালক আসাদুজ্জামান রাকিব সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ বৃত্তি পরীক্ষায় নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির প্রায় ৭ হাজার ৯০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে ৪৬০ জন বৃত্তি লাভ করেন। বৃত্তি প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ছিলো উৎসবমুখর আমেজ।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













