৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৮ মে

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-২৪ ১৬:২০:১৯


৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। আগামী ৮ মে থেকে এ বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে।

সোমবার (২৪ মার্চ) সাংবিধানিক প্রতিষ্ঠানটির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরীক্ষার সময়সূচি, হল ভিত্তিক আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

বিএইচ