৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছালো
আপডেট: ২০২৫-০৪-১৩ ১৪:১৮:২০
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ পরীক্ষা আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে।
রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ দপ্তরের অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা সাহিদা খাতুনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগের সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ জুন থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চাকরিপ্রার্থীদের দাবির মুখে অবশেষে সেই তারিখ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।
তবে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বঘোষণা অনুযায়ী আট মে শুরু হবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











