ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষা শুরু ২৫ মে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-১৫ ২২:০০:১৯
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশের মাদরাসায় ফাজিল অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থবর্ষ পরীক্ষা আগামী ২৫ মে থেকে শুরু হবে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২৫ মে থেকে পরীক্ষা শুরু হয়ে ২৩ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কেন্দ্র ও সময়সূচিসহ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













