আগামী দুইদিন ঢাকা কলেজেরও সব ক্লাস বন্ধ ঘোষণা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-২২ ২০:০২:৪৮
সিটি কলেজের সঙ্গে চলমান সংঘর্ষের জেরে এবার ঢাকা কলেজেরও সব ক্লাস আগামী দুইদিন (বুধবার ও বৃহস্পতিবার) বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ব্যবহারিক ও মৌখিক পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় কলেজের (অধ্যক্ষ) ভারপ্রাপ্ত অধ্যাপক পারভীন সুলতানা হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কলেজ প্রশাসনের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ, অনার্স ও মাস্টার্স শ্রেণির ক্লাস আগামী বুধ ও বৃহস্পতিবার (২৩ ও ২৪ এপ্রিল) স্থগিত করা হয়েছে। তবে অনার্স ও মাস্টার্স শ্রেণির ব্যবহারিক ও মৌখিক পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
ক্লাস স্থগিতের কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হয়েছে।
এর আগে সংঘাত এড়াতে দুদিনের জন্য ঢাকা সিটি কলেজও বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ. এম. মোবারক হোসাইন বিকেলে এ ঘোষণা দেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













