একাদশ শ্রেণির বিষয়-গ্রুপ পরিবর্তন ও ভর্তি বাতিলের সময় বাড়ল

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-২৬ ১৭:৪৪:৩২


২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের টিসি/বিটিসি, বিষয়, গ্রুপ, ছবি পরিবর্তন, ভর্তি বাতিল কার্যক্রমের মেয়াদ বাড়ানো হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনের মধ্যেমে টিসি/বিটিসি কার্যক্রম আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

আর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের টিসি/বিটিসি, বিষয়, গ্রুপ, ছবি পরিবর্তন, ভর্তি বাতিল আগামী ১৫ মে পর্যন্ত চলবে। অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিএইচ