ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে মোকাবিলা করা হবে: হাসনাত আব্দুল্লাহ
আপডেট: ২০২৫-০৫-০১ ২১:১৯:৫৭
ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে প্রাতিষ্ঠানিকভাবে তাদের মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় শাহবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি।
হাসনাত বলেন, আওয়ামী লীগের কারও নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশনকে দ্বায়িত্বশীল পরিচয় দিতে হবে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে প্রাতিষ্ঠানিকভাবে মোকাবিলা করা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না। গণ-অভ্যুত্থানের পর এই দল রাজনীতি করার ফাংশন হারিয়েছে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে দ্রুত নিষিদ্ধ করতে হবে।
গত ১৭ বছরে আওয়ামী মিডিয়া, সুশীল, বুদ্ধীজিবী যারাই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে, তাদের সবার সম্পদ বাজেয়াপ্ত করার দাবি তোলেন হাসনাত।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














