ইনসাফ ভিত্তিক কল্যান রাষ্ট্রই শ্রমিক অধিকার নিশ্চিত করবে: মাওলানা ইসহাক
সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৫-০১ ২১:৫৪:৫৯
ঢাকা মহানগরী দক্ষিণের শূরা সদস্য ও মুগদা থানা পূর্বের আমীর মাওলানা ইসহাক বলেছেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই কেবল সকল বৈষম্য দূর ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১ মে) বিশ্ব শ্রম দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগরীর ৭২ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত রালী ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মাওলানা ইসহাক বলেন, শ্রমিক-মালিকের সম্পর্ক হবে ভ্রাতৃত্বের, শক্রর নয়। এটাই ইসলামের নির্দেশনা। শ্রমিক তার ন্যায্য অধিকার না পেলে শিল্প এগিয়ে যাবে না। বরং শ্রমিকরা কাজ না করলে শিল্প পিছিয়ে পড়বে। শ্রমিকরা বাঁচলে শিল্প বাঁচবে আর শিল্প বাঁচলে শ্রমিকেরা বাঁচবে- এ কথা মালিক ও শ্রমিক উভয় পক্ষকে অনুধাবন করতে হবে।
অনুষ্ঠানে থানা সেক্রেটারি প্রভাষক ওমর ফারুকের সঞ্চালনায় থানার কর্মপরিষদ সদস্যবৃন্দ ও ওয়ার্ড সভাপতি এবং সেক্রেটারিসহ সকল পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
এছাড়া থানার অর্থ সম্পাদক নেছার উদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক কুতুবউদ্দিন আরমান, মোহাম্মাদ ইউনুস,সোলাইমান, জোনায়েদ, শহীদুল ইসলাম শহীদ প্রমুখও উপস্থিত ছিলেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














