ঐকমত্য কমিশনে এনসিপির নতুন ৭৫ প্রস্তাব
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-০৬ ১৫:২৬:০১
সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতায় দফা বৈঠক করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাষ্ট্রের মৌলিক সংস্কারে নতুন করে ৭৫টি প্রস্তাব দিয়েছে দলটি।
মঙ্গলবার (৬ মে) সংসদ ভবনের এলডি হলে বৈঠকের শুরুতে রাষ্ট্রের মৌলিক সংস্কারে এসব প্রস্তাব দেয় দলটি।
এসময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, স্বৈরতান্ত্রিক কাঠামোর বিলোপ চান তারা।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী কাঠামো থেকে বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্র কাঠামোকে উত্তরণ ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে কীভাবে নিজেদেরকে শামিল করতে পারি, সেই প্রচেষ্টার জায়গা থেকে প্রতিটি বিষয়কেই আমরা সংস্কারের অন্তর্ভুক্ত বলে মনে করি।
এসময় কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দ্রুতই দেয়া হবে জাতীয় সনদ তৈরির পথরেখা। আর এ কাজে সহযোগিতা করবে মৌলিক সংস্কারের রূপরেখা।
জানা যায়, প্রাথমিক পর্যায়ে মে মাসের ১৫ তারিখের মধ্যে সব দলের সঙ্গে আলোচনা শেষ করে দ্বিতীয় পর্যায়র দিকে অগ্রসর হতে চায় ঐকমত্য কমিশন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














