পুঁজিবাজারে ঈদুল আজহার ছুটি ১০ দিন, ১৭ ও ২৪ মে খোলা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৫-১২ ১৪:২৭:৫২


পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি শুরু হবে আগামী ৫ জুন থেকে টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন।

এই সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে দেশের পুঁজিবাজারের ছুটিও বৃদ্ধি করা হয়েছে। আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) পুঁজিবাজার বন্ধ থাকবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঈদুল আজহার ১০ দিনের ছুটির সমন্বয়ে আগামী ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার পুঁজিবাজার খোলা থাকবে।

এছাড়া, ঈদ-উল-আজহার ছুটির শেষে ১৫ জুন নিয়মিত সময়সূচী অনুসারে পুঁজিবাজার চালু হবে।

 

এসকেএস