লেখাপড়ার মান উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে: গণশিক্ষা উপদেষ্টা
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-০৫-১৩ ১৮:৩৬:১৭
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সার্বিক লেখাপড়ার মান উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। যার প্রথম টার্গেট হলো ছাত্রদের সঙ্গে শিক্ষকদের সময় বাড়ানো।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে নাটোরের বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা উৎসব ও অভিভাবক সভায় এসব কথা বলেন।
ডা. বিধান রঞ্জন রায় বলেন, ‘বিদ্যালয়গুলোতে শিক্ষকদের অভাব না হয়, সেজন্য যেসব বিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষক রয়েছেন। তাদেরকে কম শিক্ষক রয়েছে এমন বিদ্যালয়ে দিয়ে সামঞ্জস্য করা হবে। এছাড়া শূন্যপদ পূরণ করা হবে। ছুটি কমিয়ে শিক্ষাঘণ্টা বাড়ানোর যায় কিনা সেটা ভাবা হচ্ছে।
শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির দিন অনেক বেশি। ফলে বছরে অল্প দিন ক্লাস হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রশাসক আসমা শাহীন প্রমুখ।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













