বর্তমান সরকারের কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়: মির্জা আব্বাস
সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৫-০৫-১৫ ১৯:৫৩:০১
বর্তমান সরকারের কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, করিডোর দেয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সরকার, আপনারা সিদ্ধান্ত দেয়ার কেউ না। সাজেক ও সেন্টমার্টিন করিডোর নিয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট করুন।
তিনি বলেন, বিএনপি এখন চাঁদাবাজি দখলবাজির মধ্যে নেই। এ সরকারের সাঙ্গপাঙ্গরা চাঁদাবাজির সঙ্গে জড়িত। বিএনপির এখনও সুদিন আসেনি। আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ, এখন বিএনপির অনেক শত্রু রয়েছে। এখনও আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরেননি, ফিরতে পারেননি।
বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিনসহ কুমিল্লা মহানগর, কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিভিন্ন নেতারা।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














