ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে জামায়াত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-১৮ ১২:২১:৪৫
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় জামায়াতে ইসলামী বাংলাদেশের বৈঠক শুরু হয়েছে।
রোববার (১৮ মে) বেলা ১১টার দিকে জাতীয় সংসদের এলইডি হলে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐকমত্য কমিশন। এর অংশ হিসেবে গত ২৬ এপ্রিল জামায়াতের সঙ্গে কমিশনের সঙ্গে আলোচনা হয়। তবে ওই দিন সব সুপারিশ নিয়ে দলটির সঙ্গে আলোচনা শেষ হয়নি।
গত ২৬ এপ্রিল মূলত সংবিধান সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে জামায়াতের সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা হয়েছিল। দলটি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ করার প্রস্তাবের সঙ্গে একমত হয়েছিল।
তবে সংসদের উচ্চ ও নিম্ন-উভয় কক্ষেই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন চায় তারা। জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের প্রস্তাবেও নীতিগতভাবে দলটি একমত হয়েছিল। এক ব্যক্তি সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী হতে পারবেন-এ প্রস্তাবের সঙ্গেও জামায়াতে ইসলামী একমত।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














