বিনিয়োগকারীদের সঙ্গে বিএসইস‘র মতবিনিময়, থাকবেন ড. আনিসুজ্জামান

আপডেট: ২০২৫-০৫-২১ ১১:৪২:১৩


সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় সভা করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি চেয়ারম্যানের উপস্থিতিতে মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। আগমী ২৯ মে দুপুর ১২ টায় এ মতবিনিময় সভা আয়োজিত হবে। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

সভায় ড. আনিসুজ্জামান চৌধুরী ও বিএসইসি’র চেয়ারম্যান শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে শেয়ারবাজারের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

এতে পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ একান্ত কাম্য বলে জানিয়েছে বিএসইসি। মতবিনিময় সভাটিতে বিনিয়োগকারীদের সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদককে অংশগ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে।

বিনিয়োগকারীদের সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদককে সভায় অংশগ্রহণের সম্মতি প্রকাশ করে তাদের নাম, পরিচয় ও যোগাযোগের ফোন নম্বরসহ বিস্তারিত উল্লেখ করে সংগঠনের প্যাডে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বরাবর কমিশনের দাপ্তরিক ইমেইল ঠিকানায় (info@sec.gov.bd) চিঠি দেওয়ার অনুরোধ করা হয়েছে।

 

এসকেএস