৪৬তম বিসিএসের লিখিত ও ৪৭তম প্রিলির নতুন তারিখ ঘোষণা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-২১ ১৯:৪৩:০৭
৪৬তম বিসিএসের লিখিত ও ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন তারিখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার (২১ মে) পিএসসি থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৪৬তম বিসিএসের স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
অন্যদিকে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পূর্ব নির্ধারিত ৮ আগস্টের পরিবর্তে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন-ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা কমিশনের ওয়েবসাইটে ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে পিএসসি।
পরবর্তীতে যে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধন করার অধিকার পিএসসির আছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











