গাজীপুর আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি- সম্পাদকসহ ৫ পদে জামায়াতের জয়
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৫-৩০ ১২:৪৩:০৪
গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ সেশনে নির্বাচনে ১৬টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫টি পদে জামায়াত সমর্থিত সবুজ প্যানেল জয়লাভ করেছেন।
এছাড়া সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী জয়লাভ করেছেন। এ নির্বাচনে গাজীপুরের রাজনীতিতে একটি নতুন ইতিহাসের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান কামাল, সহ-সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী ফখরু এবং সদস্য পদে আব্দুর রহিম ও মাহদী হাসান নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, বিএনপি সমর্থিত সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে জয়লাভ করেছে। তাদের মধ্যে সহ-সভাপতি পদে আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, লাইব্রেরি সম্পাদক কামরুল হাসান রাসেল, অডিটর রবিউল আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সালাহ্ উদ্দিন খান অপু, মহিলা সম্পাদিকা আজিজা আক্তার, সদস্য আসিফ রায়হান কাউসার, আশিকুর রহমান, কামরুল হাসান, ফাতেমা খান এবং শ্যামল সরকার নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের এ ফলাফল গাজীপুর আইন অঙ্গনে দুই দলের মধ্যে শক্তিশালী অবস্থানের প্রতিচ্ছবি বলেও মনে করছেন সংশ্লিষ্ট মহল।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













