মাগুরায় সড়ক দুর্ঘটনায় ৩ কলেজ ছাত্র নিহত
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-০৬-০২ ১২:০৬:৫৪
মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর পেট্রোল পাম্পের সামনে রোববার বিকাল ৫ টার সময় দ্রুতগামী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মাগুরা থানার অফিসার ইনচার্জ আয়ুব আলী জানান, রবিবার (১ জুন) বিকাল ৫ টার সময় মাগুরা পৌর এলাকার পেট্রোল পাম্পের কাছে হাওড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- মাগুরার হাজিপুর গ্রামের লাল মিয়ার ছেলে রবিন (২৩), বরইচারা গ্রামের প্রতাসের ছেলে জয় (২৪) এবং কাশিয়াডাংগা গ্রামের বকুল মিয়ার ছেলে সাজিম (২৩)। নিহতরা সবাই মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। তাদের সবার বাড়ি একই ইউনিয়নে।
এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মাগুরা মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বাসটি জব্দ করেছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













