যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সাড়ে তিন কোটি টাকা টোল আদায়
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৬-০৫ ১০:২৭:৩২
ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের উঁপচে পড়া ভিড় দেখা যাচ্ছে সগড়কগুলোতে। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। একই সঙ্গে বাড়ছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণও।
গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫১ হাজার ৮৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ৫১ হাজার ৮৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩০ হাজার ৮৪৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ২১ হাজার ৪টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













