গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় একজন নিহত, আহত ২

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৬-০৬ ১৫:৩৯:৪৭


গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রইচ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রইচ উদ্দিন গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া এলাকার বাসিন্দা।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকালে চারমাথা মোড়ে দায়িত্ব পালনের সময় হঠাৎ ঢাকাগামী সুমন পরিবহন নামের একটি দ্রুতগামী বাস রইচ উদ্দিনকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। পুলিশ বাসটি ও চালককে আটকের চেষ্টা চালাচ্ছে।

এনজে