দ্রুতই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হবে: উপদেষ্টা রিজওয়ানা

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৬-১৬ ১৯:২৬:৫৫


পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন একটি যৌক্তিক দাবি। অতি দ্রুতই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হবে।

সোমবার (১৬ জুন) দুপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন শেষে এই আসা প্রকাশ করেন তিনি। এ সময় শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৈয়দা রিজওয়ানা হাসান।

পরে উপজেলার রেশমবাড়িতে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের স্থান পরিদর্শন করেন।

তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়টি ইতিমধ্যে একনেকে প্রস্তাব করা হয়েছে এবং এ বিষয়ে কারও দ্বিমত নেই।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য সচিব ড. কাইয়ুম আরা বেগম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হাসান তালুকদার, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার ফারুক হোসেন।

বিএইচ