সাংবাদিকদের অ্যাওয়ার্ডস এবং ফেলোশিপ দেবে বিএসইসি, আবেদন আহ্বান
আপডেট: ২০২৫-০৬-১৬ ২১:১৩:৪০
পুঁজিবাজারের উপর স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং গবেষণামূলক সাংবাদিকতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে সাংবাদিকদের অ্যাওয়ার্ডস এবং ফেলোশিপ দেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ নামের এই প্রোগ্রামে আবেদন আহ্বান করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
সোমবার (১৬ জুন) বিএসইসি’র পরিচালক ও মুখপাত্র মোঃ আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই প্রোগ্রামের জন্য ১৬ জুন ২০২৫ থেকে আগামী ১৭ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন আহ্বান করা হয়েছে। ১৬ জুন ২০২৫ তারিখের ‘দৈনিক প্রথম আলো’ এর অর্থ বাণিজ্য পাতায় এবং ‘দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড’ এর ‘স্টকস’ পাতায় এ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে।
প্রিন্ট, ইলেক্ট্রনিকস ও অনলাইন এই তিন ক্যাটাগরিতে দেওয়া হবে এই পুরস্কার।
প্রিন্ট মিডিয়া ক্যাটাগরির জন্য ২ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থ এবং একটি ক্রেস্ট। ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে ২ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থ ও একটি ক্রেস্ট এবং অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে ২ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থ এবং একটি ক্রেস্ট প্রদান করা হবে।
এছাড়াও বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম ফেলোশিপের আওতায় থাকছে ৫ লাখ টাকা সমমূল্যের একটি ফেলোশিপ ও ২ লাখ ৫০ হাজার টাকা সমমূল্যের একটি ফেলোশিপ।
বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ’ প্রোগ্রামে আবেদন করতে এবং আবেদনের নিয়মাবলী ও যোগ্যতা সম্পর্কে জানতে, ক্লিক করুন: https://www.cse.com.bd/bsecaward/
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













