সিরাজগঞ্জে বাস উল্টে নিহত ১, আহত ৪
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৬-২০ ১৪:৪২:৩৬
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় জেনিন পরিবহনের বাস উল্টে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ৪ জন।
শুক্রবার (২০ জুন) সকাল অনুমানিক ৮টার দিকে জেনিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সোনামুখী বাজার থেকে আসার সময় সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ি নামক জায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে উল্টে যায়। এতে পাঁচগাছি গ্রামের আয়নাল হক (৫০) নামের একজন যাত্রী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং আরও ৪জন গুরুতর আহত হন।
এবিষয়ে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরে আলম বলেন, সকাল পৌনে আটটার সময় জেনিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে আয়নাল হক নামের একজন বাস যাত্রী নিহত হন। স্থানীয়রা লাশটি উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যায়। এ সময় আরো চারজন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়।
এ বিষয়ে থানায় কোন মামলা দায়ের হয়নি।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













