ভারতে অনুপ্রবেশের সময় ১৩ বাংলাদেশি আটক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৬-২৬ ০৯:৩৯:৩৭
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী-পুরুষ ও শিশুসহ ১৩ জন বাংলাদেশিকে আটক করেছে।
বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
আটকদের মধ্যে ছয়জন পুরুষ, চারজন নারী ও তিনজন শিশু রয়েছে। তারা সবাই যশোর ও চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ৫৮ বিজিবির অধীন পলিয়ানপুর, কুসুমপুর, খোসাল পুর, বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় ১৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













