ড. ইউনূসের নির্দেশনা বাস্তবায়নে শিল্প উপদেষ্টার সাথে বিএসইসির বৈঠক
সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৭-০৯ ১৮:৫৪:৫২
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে শিল্প উপদেষ্টার সাথে বৈঠক করেছে বিএসইসি।
সোমবার (৭ জুলাই) শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিএসইসি। বৈঠকে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মোহসিন চৌধুরীসহ শিল্প মন্ত্রণালয় ও বিএসইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের যেসব বিদেশি বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে সেগুলোকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে দ্রুত পুঁজিবাজারে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়। সেইসাথে পুঁজিবাজার বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।
এর আগে, গত ১১ মে প্রধান উপদেষ্টার সভাপত্বিত্বে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পুঁজিবাজারের সঠিক অবস্থা পর্যালোচনা এবং উন্নয়নে করণীয় বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান, অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব উপস্থিত ছিলেন। এতে প্রধান উপদেষ্টা পুঁজিবাজারের উন্নয়নে পাঁচটি নির্দেশনা প্রদান করেন। এ সকল নির্দেশনায় দেশের যেসব বিদেশি বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে সেগুলোকে দ্রুত পুঁজিবাজারে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
বিএসইসি জানিয়েছে, প্রধান উপদেষ্টা নির্দেশনা মোতাবেক পুঁজিবাজারের উন্নয়নের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে কার্যক্রম শুরু করেছে বলেও জানায় নিয়ন্ত্রক সংস্থাটি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













