ডিএসই ৩০ সূচকে যুক্ত হলো নতুন ৩ কোম্পানি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-০৯ ১৮:৪৯:৫৮
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই ৩০ সূচকে যুক্ত হয়েছে নতুন ৩ টি কোম্পানি। সেইসাথে এই সূচক থেকে বাদ পড়েছে ৩ টি কোম্পানি।
তালিকাভুক্ত হওয়া নতুন ৩টি কোম্পানি হলো: হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি, তৌফিকা ফুডস এবং লাভেলো আইসক্রিম পিএলসি এবং লিন্ডে বাংলাদেশ লিমিটেড।
বাদ পড়া কোম্পানিগুলো হলো: মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড।
ডিএসই জানিয়েছে, মঙ্গলবার (৯ জুলাই) ডিএসই’র সূচক কমিটি ২০২৫-এর জুলাই এর জন্য ডিএসইএক্স এবং ডিএসএমইএক্স এর অর্ধ-বার্ষিক পুনঃভারসাম্য এবং আইপিও সংযোজনের লক্ষ্যে ত্রৈমাসিক পর্যালোচনা সম্পন্ন করেছে। এ পর্যালোচনায় ৩টি কোম্পানিকে বাদ ও নতুন ৩টি কোম্পানিকে সংযুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বাজার মূলধন, তারল্য এবং অন্যান্য প্রাসঙ্গিক মানদণ্ডের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএসই।
সূচকের এই সংশোধন ২০ জুলাই থেকে কার্যকর হবে বলেও জানায় ডিএসই।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













