বিএসইসি’র উদ্যোগে আইপিও বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-১৭ ১৮:২৩:৫৭
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর উদ্যোগে আইপিও বা প্রাথমিক গণ প্রস্তাব বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩ টায় বিএসইসির মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম।
এতে উপস্থিত ছিলেন, বিএসইসি’র কমিশনার মোহসিন চৌধুরী, বিএসইসি’র কমিশনার আলী আকবর ও বিএসইসি’র কমিশনার ফারজানা লালারুখ।
এছাড়াও বিএসইসির সকল নির্বাহী পরিচালক, পরিচালক, অতিরিক্ত পরিচালক এবং সিএফডি ও সিএমআরআরসি বিভাগের সকল কর্মকর্তাবৃন্দ এ সেমিনারে অংশগ্রহণ করেন।
প্রবন্ধ উপস্থাপনকালে ড. মাহমুদ ওসমান ইমাম পাবলিক ইস্যু রুলস ও এর সংশোধনীসমূহ, কোম্পানিসমূহের পুঁজিবাজারে তালিকাভুক্তির কারণ, পুঁজিবাজারে তালিকাভুক্তির সুবিধা ও অসুবিধা, পুঁজিবাজারে ফেয়ার ভ্যালু নির্ধারণে প্রাইস ডিসকোভারি প্রক্রিয়া, বুক বিল্ডিং ফ্লোটেশন মেথড ও ফিক্সড প্রাইস মেথড, ডাচ অকশন পদ্ধতি, ইংলিশ অকশন পদ্ধতি, ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম, শেয়ার লক ইন, আইপিও প্রাইস স্ট্যাবিলাইজেশনে আন্ডাররাইটারের ভূমিকাসহ আরও বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিএসইসি’র কমিশনার মোহসিন চৌধুরী বিএসইসির পক্ষ থেকে অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠিত সেমিনারের মাধ্যমে বিএসইসির কর্মকর্তারা অনেক কিছু জেনেছেন ও সমৃদ্ধ হয়েছেন উল্লেখ করেন।
সেইসাথে আগামীতে এ ধরণের সেমিনার আয়োজনের কথা উল্লেখ করেন তিনি। এর মাধ্যমে দেশের পুঁজিবাজার ও অর্থনীতি সমৃদ্ধ হবে এবং দেশের উন্নতি নিশ্চিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













