নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৬ জন নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৭-২৩ ১১:৩৮:০৭
নাটোরের বড়াইগ্রামে আইড়মারী ব্রিজের পাশে শ্রীরামপুর এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আইড়মারী ব্রিজের পাশে শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













