নেগেটিভ ইক্যুইটি বিষয়ে কর্ম পরিকল্পনা জমা দেওয়ার সময় বাড়াল বিএসইসি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-৩০ ১৯:৪৯:৩৬
গ্রাহকের মার্জিন ঋণ থেকে নেগেটিভ ইক্যুইটির বিপরীতে এবং স্টকব্রোকারদের ডিলার একাউন্ট ও মার্চেন্ট ব্যাংকারের নিজস্ব পোর্টফলিওতে আনরিয়ালাইজড লসের বিপরীতে প্রভিশন সংরক্ষণের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে বিএসইসি।
পরিচালনা পর্ষদের অনুমোদনসহ প্রভিশন সংরক্ষণের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
এর আগে এ সময়সীমা ৩০ জুন নির্ধারিত ছিল। তবে এ সময়সীমার মধ্যে শর্ত পরিপালনে অনেকে ব্যর্থ হওয়ায় এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর অনুরোধের প্রেক্ষিতে এ সময়সীমা বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
সেইসাথে আগে যারা পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই কর্ম পরিকল্পনা জমা দিয়েছে সেসকল বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানসমূহকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরিচালনা পর্ষদের অনুমোদনসহ কর্মপরিকল্পনা জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













