মঙ্গলবার বন্ধ পুঁজিবাজারের লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৮-০৪ ১৪:৩৮:৫২
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার (০৫ আগস্ট) লেনদেন বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার (০৫ জুলাই) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’। এদিন সরকার ঘোষিত ছুটি হওয়ায় অন্যসব প্রতিষ্ঠানের ন্যায় পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকবে।
আগামী বুধবার (০৬ আগস্ট) থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চালু হবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













